শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ঋণগ্রস্ত চীনা কোম্পানির কর্মচারীদের গ্রেফতার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চীনের বিশাল রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্র্যান্ড ঋণের মুখোমুখি হওয়ায় এর কর্মচারীদের গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) শেনজেন পুলিশ কিছু কর্মচারীদের গ্রেফতার করে। তবে তাদের কেন গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে কোন ধরনের তথ্য তারা জানায়নি।  

চীনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্র্যান্ড ঋণের কারণে ধ্বংসের মুখোমুখি। এভারগ্র্যান্ডের এই পরিস্থিতি চীনের অর্থনৈতিক অবস্থাতেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। 

২০১৫ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির পরিচালনার দায়িত্বে ছিলেন ডু লিয়াং। এ ঘটনায় ডু লিয়াংকে আটক করা হয়েছে কিনা তা এ পর্যন্ত জানা যায়নি। 

অন্যদিকে পুলিশ জনসাধারণকে যেকোনো ধরনের জালিয়াতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার পরামর্শ দিয়েছেন। 

২০২১ সাল থেকেই এই কোম্পানিটি আর্থিক সংকটের সম্মুখীন হয়ে আসছিল। গতবছর কোম্পানিটি ৪০ বিলিয়ন ইউয়ান বা ৫৬০ কোটি মার্কিন ডলারের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। 

জানা যায়, কর্মচারীসহ ৭০ হাজারেরও বেশি মানুষ এ কোম্পানিটিতে বিনিয়োগ করেছিলেন। 

পুলিশ এ ব্যাপারে তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা  বিনিয়োগকারীদের কাছে যেকোনো ধরনের তথ্য প্রদান করে তদন্তে সহায়তা করার জন্য সাহায্য চেয়েছেন।

এসকে/ এএম/

 

পুলিশ চীন রিয়েল এস্টেট গ্রেফতার অর্থনৈতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250