শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল

এবারের ইত্যাদিতে থাকছে চমক ‘জাপান থেকে যুক্তরাষ্ট্র’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি' তিন দশক ধরে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে। ঈদে বরাবরের মতোই ইত্যাদিতে থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে একটি অংশ। এবার বিদেশি নাগরিকদের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা ও ইতিহাস এবং সামাজিক অসঙ্গতির বিষয়ে সামাজিক বার্তা। এ পর্বে বিদেশিরা বাংলা ভাষায় গ্রামের সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন। নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরবেন একটি শিক্ষামূলক বক্তব্য।

এবার নাচ, গান ও অভিনয়ে অংশ নিয়েছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত প্রায় অর্ধশতাধিক নাগরিক।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বিদেশিদের নিয়ে কাজ করে বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন নির্মাতা। তিনি বলেছেন, তারা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্য আয়ত্তে আনতে তারা যে পরিমাণ মহড়া দিয়েছেন, তা অকল্পনীয়। বিশেষ করে সময়জ্ঞান, নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয় বলে জানান পরিচালক। 

ফাগুন অডিও ভিশনের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, এবারের বিষয়বস্তু আত্মস্বার্থ ও লোভের কারণে মানবিকতার অবক্ষয়। সুবিধাবাদী ও দ্বিমুখী চরিত্রকে ব্যঙ্গাত্মক উপস্থাপনায় তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি রয়েছে একটি বিষয়ভিত্তিক গান ও নাচ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। গানের সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও নৃত্য পরিচালনা করেছেন মামুন। ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

জে.এস/

ইত্যাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250