শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশটিতে স্থল আক্রমণ চালায় তবে তা মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এমনকি সম্ভাব্য মার্কিন হামলার জন্য তারা ‘অপেক্ষা করছেন’ বলেও মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ই মার্চ) রাতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি সতর্ক করেন—যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান শুরু করে তবে তা মার্কিন বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে আমরা তাদের মোকাবিলা করতে পারব। তারা যদি আসে, সেটি তাদের জন্য বড় বিপর্যয় হবে।’

আরাগচি ব্যাখ্যা করেন, আমরা তাদের জন্য অপেক্ষা করছি—এই কথার অর্থ যুদ্ধ বাড়ানোর ইচ্ছা নয়। বরং যে কোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য ইরান প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি বা নতুন কোনো আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ নেই। তার অভিযোগ, অতীতে দুবার আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে দুবার আলোচনা করেছি। কিন্তু প্রতিবারই আলোচনার মাঝখানে তারা আমাদের ওপর আক্রমণ করেছে। তাই আবার আলোচনায় যাওয়ার কোনো কারণ দেখি না।’

আরাগচি দাবি করেন, মার্কিন-ইসরায়েলি হামলার পরও ইরানের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা কার্যকর রয়েছে। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি বলে তিনি উল্লেখ করেন।

আব্বাস আরাগচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250