শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি

২ মিনিটের জন্য রক্ষা পায় মার্কিন বিমানঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

কাতারি বিমান বাহিনীর এফ-১৫ ফাইটার জেট (বামে) ও সোভিয়েত আমলের ‘সু-২৪’ (ডানে)। ছবি: সংগৃহীত

ইরানের দুটি সোভিয়েত আমলের ‘সু-২৪’ ট্যাকটিক্যাল বোম্বার গত সোমবার সকালে কাতারের আকাশসীমায় অত্যন্ত গভীরে প্রবেশ করে। বোম্বার দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি আল-উদেইদ এবং কাতারের অর্থনীতির প্রাণকেন্দ্র রাস লাফান গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটি লক্ষ্য করে ধেয়ে আসছিল।

গোয়েন্দা সূত্রমতে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাত্র ২ মিনিট আগে কাতারি বিমান বাহিনীর এফ-১৫ ফাইটার জেট সেগুলোকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। কাতারি বিমান বাহিনীর ইতিহাসে এটিই প্রথম কোনো আকাশপথের সরাসরি লড়াই, যেখানে তারা প্রতিপক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানি বোমারু বিমানগুলো রাডার ফাঁকি দেওয়ার জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৮০ ফুট উচ্চতা দিয়ে উড়ছিল। কাতারি বাহিনীর পক্ষ থেকে রেডিওর মাধ্যমে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও তেহরানের পাইলটরা কোনো সাড়া দেননি।

কাতারি পাইলটেরা চাক্ষুষভাবে নিশ্চিত হন ইরানি যুদ্ধবিমানগুলো গাইডেড বোমা এবং শক্তিশালী মরণাস্ত্র বহন করছিল। সময় ফুরিয়ে যাওয়ায় এবং প্রমাণের ভিত্তিতে বিমানগুলোকে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত করে কাতার। এরপর একটি কাতারি এফ-১৫ ইগল ফাইটার দ্রুততার সঙ্গে ইরানি বিমান দুটিকে আকাশযুদ্ধে ভূপাতিত করে।

বিধ্বস্ত ইরানি বিমান দুটি কাতারের জলসীমায় আছড়ে পড়ে। নিখোঁজ পাইলটদের সন্ধানে বর্তমানে তল্লাশি চলছে। গত কয়েক দিনে ইরান মূলত কয়েক’শ ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই প্রথম ইরান সরাসরি পাইলটবাহী যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিবেশীর ওপর আক্রমণের দুঃসাহস দেখাল।

পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কাতারের সাহসিকতার প্রশংসা করেছেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে সরাসরি ফোন করে জানিয়েছেন, এই হামলা প্রমাণ করে যে ইরান উত্তেজনা প্রশমন করতে চায় না, বরং তার প্রতিবেশীদের এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়।

তবে কুয়েতের শুয়াইবা বন্দরে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একটি ইরানি প্রজেক্টাইলের আঘাতে ৬ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।

মার্কিন বিমানঘাঁটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250