শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান আকাশযুদ্ধের খরচ মার্কিন সরকার, কংগ্রেস সদস্য এবং দেশটির সাধারণ জনগণের জন্য এক বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধের ব্যয় বর্তমানে প্রতিদিন গড়ে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম সাত দিনেই টমাহক, থাড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো অত্যন্ত ব্যয়বহুল সমরাস্ত্র বিপুল পরিমাণে ব্যবহার করা হয়েছে। পেন্টাগন ইতিমধ্যে এসব ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠন এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত বা অতি-ব্যবহৃত সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলারের একটি বিশেষ সম্পূরক বাজেট প্রস্তাব তৈরি করেছে।

যুদ্ধের তীব্রতা বা ‘বার্ন রেট’ অত্যধিক বেশি হওয়ায় সামরিক সরঞ্জামের ঘাটতি মেটাতে এই বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন দেখা দিয়েছে।

তবে মার্কিন কংগ্রেস আগে থেকেই দেশটির ক্রমবর্ধমান বাজেট ঘাটতি এবং কেন্দ্রীয় ঋণের সুদ নিয়ে উদ্বেগের মধ্যে ছিল। এমন পরিস্থিতিতে নতুন করে আরও ৫ হাজার কোটি ডলারের এই বাজেট প্রস্তাব অনেক আইনপ্রণেতাকে দুশ্চিন্তায় ফেলেছে।

সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, যুদ্ধের এই বিশাল ব্যয়ভার অনুমোদনের ক্ষেত্রে কিছু সংসদ সদস্য দ্বিমত পোষণ করতে পারেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, একেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার। ইরানের মাত্র একটি ক্ষেপণাস্ত্র আটকাতে যুক্তরাষ্ট্রকে অনেক সময় ১১টি পর্যন্ত প্যাট্রিয়ট মিসাইল ছুড়তে হচ্ছে, যার খরচ দাঁড়ায় প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার।

অন্যদিকে, প্রতিটি ‘থাড’ ইন্টারসেপ্টরের দাম ১ কোটি ২৭ লাখ ডলারের বেশি। এই আকাশচুম্বী খরচ দীর্ঘ মেয়াদে মার্কিন অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

তবে ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) সতর্ক করে জানিয়েছে, বর্তমান প্রতিরক্ষা বাজেটে এই যুদ্ধের দীর্ঘমেয়াদি ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ফলে পেন্টাগনের জন্য অচিরেই অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250