শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ক্ষমতায় যাওয়ার পর সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও আগের রাজনীতিবিদদের স্টাইল অনুসরণ করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও দর্শকনন্দিত উপস্থাপক খালেদ মুহিউদ্দীন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে খালেদ মুহিউদ্দীন এ মন্তব্য করেন।

খালেদ মুহিউদ্দীন বলেন, আমি দিনের পর দিন ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের অন্যায় কাজগুলোর সমালোচনা করেছি। কিন্তু ড. ইউনূস নিজে যখন ক্ষমতায় এলেন, তখন সেই রাজনীতিবিদদের স্টাইলই ফলো করলেন।

তিনি বলেন, কয়েকটা আপনাদের স্মরণ করে দিই। প্রথমত, নিজেই নিজেকে মামলা থেকে মুক্ত করলেন। অন্তর্বর্তী সরকারের সময় ৬৬৬ কোটি টাকা কর মকুফ পেলেন। শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা যাতে বাকি জীবনের জন্য নিশ্চিত হয়, সেটা করে গেছেন তিনি।

তিনি বলেন, ড. ইউনূসের ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বলতে চেয়েছি শান্তির নোবেল পাওয়া আর কোনো দেশের শান্তি স্থাপন আসলে এক বিষয় নয়। অধ্যাপক ইউনূসের দেড় বছরের শাসনের আপনারা এটা মিলিয়ে নেন। শান্তি শৃঙ্খলা জায়গায় ইউনূস প্রশাসন ছিল পুরোই ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন মব রাজত্ব আগে কখনো কায়েম হয়নি। এখন এসবের দায় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ও পুলিশসহ নিরাপত্তায় যুক্ত সব বাহিনীকে নিতে হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সব কিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায়, তাহলে ইউনূসের আমলের সব কিছুর জন্য ড. ইউনূসকে দায়ী করা যাবে না কেন বলে প্রশ্ন রাখেন খালেদ মুহিউদ্দীন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘উচিত কথা’য় আরেকটি ভিডিওতে খালেদ মুহিউদ্দীন বলেন, ‘কেউ অপরাধ করলে তার বিচার হোক কিন্তু বছরের পর বছর জামিন না দিয়ে খুনের মামলায় আসামি করে রাখা গ্রহণযোগ্য নয়। কারো বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকলে তদন্ত করে বিচার করুন। কিন্তু দুই বছর ধরে জামিন না দিয়ে খুনের মামলার আসামি বানিয়ে রাখা এটা কী ধরনের ন্যায়বিচার?’

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার আমলে প্রেস কনফারেন্সে এমন অনেকেই যেতেন, যারা প্রশ্ন করার বদলে প্রশংসা করতেন। তার মতে, কেউ যদি তখন প্রশংসা করে থাকেন বা সুবিধা নিয়ে থাকেন, সেটার আলাদা বিচার হতে পারে। কিন্তু তাই বলে তাদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া যায়?

ড. মুহাম্মদ ইউনূসের সরকারের আমল প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ঠিকানার সিইও খালেদ মুহিউদ্দীন বলেন, আমি তাদের মুক্তি চাই— মানে এই যে, অভিযোগ থাকলে বিচার করবেন না। কিন্তু বছরের পর বছর জামিন না দিয়ে খুনের আসামি করে রাখা অন্যায়।

তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধ থাকলে তার দায় নির্ধারণ করতে হবে। যদি শেখ হাসিনা কোনো হত্যার নির্দেশ দিয়ে থাকেন, সেটি তার ব্যক্তিগত অপরাধ। সাংবাদিকরা শুধু প্রশংসা করেছেন এই অভিযোগে তাদের জেলে রাখা কি ন্যায্য?

খালেদ মুহিউদ্দীন অভিযোগ করেন, অনেকেই বছরের পর বছর কারাগারে আছেন, জামিন পাচ্ছেন না। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার অনুরোধ করা হলেও এ বিষয়ে পরিবর্তন আসেনি। বর্তমান সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি- মামলার পর মামলা দিয়ে আটকে রাখার কৌশল বন্ধ করুন। আমরা ন্যায়বিচার আশা করি।

খালেদ মুহিউদ্দীন বলেন, ড. ইউনূস একসময় বলেছিলেন মন খুলে সমালোচনা করতে। এখন প্রশ্ন হচ্ছে, সেই সমালোচনার পরিণতি কী? আনিস আলমগীর এখনো জেলে কেন? এর জবাব তো কাউকে দিতে হবে।

খালেদ মুহিউদ্দীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250