শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সব রুটে নৌ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাব কেটে যাওয়ায় সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবং হামুনের প্রভাব কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌ-যান চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে নৌ-যান চলাচল শুরু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার হামুনের প্রভাবে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়।

ওআ/


ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250