বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বদলে যাচ্ছে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। আজ মঙ্গলবার (৩রা মার্চ) সিলেট সফরে এসে মিলনায়তন পরিদর্শন শেষে বিষয়টি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রয়াত এম সাইফুর রহমানের নামেই পুনরায় হচ্ছে এই অডিটরিয়ামের নাম।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকা অডিটরিয়ামটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে অডিটরিয়াম সংস্কারে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্দ দেব। এই নাম সামনে বড় করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বেশি খরচ হয়, তাতেও সমস্যা নেই।’

উল্লেখ্য, শুরুতে এই মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটরিয়াম। চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে রাখা হয়।

পরে আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পাল্টে রাখা হয় কবি নজরুল অডিটরিয়াম। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে।

কবি নজরুল অডিটরিয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250