শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পরই অগ্নিসংযোগ বিএনপি নেতাকর্মীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মাগুরা শহরের জামরুলতলায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচে জাতীয় পতাকা ও শহরের জামরুলতলায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেন কার্যক্রম নিষিদ্ধ দলটির জেলা সহ-সভাপতি এনামুল হক হীরকসহ তিন নেতাকর্মী। 

এ ঘটনার পরপরই বিএনপির একটি অংশ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এতে অফিসের ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার (৫ই মার্চ) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুনসহ বেশ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের নিচে এসে উপস্থিত হন। তারা দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরুর ঘোষণা দেন। 

এ ঘটনার পরপরই বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি অংশ সেখানে এসে আওয়ামী লীগের দলীয় পতাকা পুড়িয়ে দেন। এছাড়া, আওয়ামী লীগের তিনতলায় অবস্থিত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ঘটনাটি জানতে পেরেছি। তবে কে বা কারা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এ বিষয়ে আমার কিছু জানা নেই’।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেয় একটি অংশ। 

ঘোষণাকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুন ও কর্মী ওসমান গনিকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ জানায়, মাগুরা শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের মাত্র ৩০ মিনিটের মধ্যেই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ তৎপর রয়েছে।

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250