বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

মাত্র ৫ হাজার টাকায় হেলিকপ্টারে বাড়ি যাবে প্রবাসীরা

ওমায়ের আহাম্মেদ

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

মাত্র ৫ হাজার টাকায় হেলিকপ্টারে বাড়ি যাবে প্রবাসীরা। ছবি: সংগৃহীত

প্রবাসীদের চলাচলকে সহজ করার লক্ষ্যে চালু হলো বিশেষ হেলিকপ্টার। যার নাম দেওয়া হয়েছে ‘প্রবাসী হেলিকপ্টার সেবা’।

প্রবাসীরা দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে ফিরতে পারবেন বাড়িতে। এতে খরচ হবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায়।

প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীরা দেশে ফেরার পর দ্রুতই স্বজনদের কাছে ছুটে যেতে চান, কিন্তু সব জেলায় বিমানবন্দর না থাকায় এবং সড়কপথ সময়সাপেক্ষ হওয়ায় সেটি সম্ভব হয় না। হেলিকপ্টারও এতদিন সহজলভ্য ছিল না। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গায় এগিয়ে এলো। এমন উদ্যোগে প্রবাসীরা উপকৃত হবে।

তিনি আরও বলেন, অল্প ভাড়ায় এবং সহজে হেলিকপ্টার পাওয়া গেলে অনেক প্রবাসীই সুবিধাটি গ্রহণ করবেন। তারা পরিবার-পরিজন নিয়েও ঘুরতে পারবেন। 

অনেকের স্বপ্ন থাকে হেলিকপ্টারে চড়ার, কিন্তু ব্যয়বহুল হওয়ায় সুযোগ হয় না। তারা চাইলেই স্বল্প খরচে হেলিকপ্টারে চড়ে ঢাকা শহর ঘুরে দেখতে পারবেন। এছাড়া পদ্মা সেতু ও ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরও ঘুরে দেখার সুযোগ রয়েছে মাত্র সাড়ে ১৬ হাজার টাকায়। 

ওআ/

প্রবাসী হেলিকপ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250