বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির সমর্থকেরা বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু গত রাতে কিছু কিছু এলাকায় বিএনপির সমর্থকেরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

জামায়াতের আমির আরো বলেন, আমরা চাচ্ছি, দিনশেষে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর তাই ছোটখাটো বিষয়গুলো ওভারলুক করছি। বিভিন্ন কেন্দ্রে ভিজিট করেছি, সকালে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। আমরা আশাবাদী, একটা ভালো টার্নওভার হবে।

আগামীতে আর কোনো ফ্যাসিবাদকে জনগণ ওয়েলকাম করবে না বলেও মন্তব্য করেন তিনি। তার দল জামায়াতে ইসলামী কয়টি আসনে জয়লাভ করতে পারে, এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমি কোনো সংখ্যা বলব না। কারণ এটা বললে জনগণের অধিকার থাকে না। তারা এখনো ভোট দিচ্ছে। এখন যদি আমি বলে দেই তাহলে এটা ভোটাদের অধিকারে হস্তক্ষেপ। আমি প্রিয় জনগণের ওপর যথেষ্ট আস্থা রাখি। আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই নেবেন।

বিএনপি কর্মী ও সমর্থকেরা বিভিন্নভাবে জামায়াতের কর্মীদের ওপর হামলা করছে জানিয়ে শফিকুর রহমান বলেন, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা, কুমিল্লার বরুড়া, লাকসাম, ভোলা ও হাতিয়ায় বিএনপির নেতাকর্মীরা আমাদের কর্মী, সমর্থক ও ভোটাদের ওপর হামলা করছেন, শারীরিকভাবে হেনস্তা করছেন। এছাড়া সারাদেশে বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করা হচ্ছে। আমরা বলব জাল-জালিয়াতির মাধ্যমে কেউ সরকারে গেলে তারা মানুষের দুঃখ বুঝবে না।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রতি আস্থার কথা জানান জামায়াতে ইসলামীর আমির।

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250