লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দেশে বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার খবর এসেছে। আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, সারাদেশে ৪৮৬ কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, ১৪ কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৩৫ স্থানে। এদিকে ব্যালটবাক্স ছিনতাই হয়েছে তিনটি কেন্দ্র থেকে, ৬ প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে এবং ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ১৮ কেন্দ্রে।
সারাদেশে জালভোটের ঘটনা ধরা পড়েছে ৫৯ কেন্দ্রে। এ ছাড়া ৪টি কেন্দ্রে অগ্নিসংযোগ এবং ৩৩টি কেন্দ্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার খবর পাওয়া গেছে।
নির্বাচনকেন্দ্রে এ ধরনের ঘটনা ভোটারদের জন্য উদ্বেগের বিষয় হলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
খবরটি শেয়ার করুন