বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময়ে এই বর্জনের দিয়েছেন তিনি।

আসনটিতে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ঋণখেলাপির অভিযোগে এই আসনে বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা হারান। এরপর ৪ঠা ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি।

আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন এসে জসিম উদ্দিন গণমাধ্যমে বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোট গ্রহণের শেষ সময় বিকেল সাড়ে চারটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বর্জনের ঘোষণা দেন তিনি।

ফেসবুক লাইভে জসিম উদ্দিন বলেন, ‘আজকে আপনারা দেখেছেন, আমাদের বড়শালঘর, রসুলপুর, ইউসুফপুর, সুবিল, মাশিকারা, ফতেহপুর ইউনিয়নগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের নেতা-কর্মী যারা কেন্দ্রে গিয়েছিল, তাদেরকে আহত করা হয়েছে। আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে, সারা দিন টাকা দিয়ে ভোট কিনেছে। এখন শেষ মুহূর্তে এসে তারা নিজেরা নিজের ভোট কাটছে। আমি দেবীদ্বারের জনগণের সার্বিক বিষয়ে বিবেচনা করে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে এই নির্বাচনকে বর্জন করলাম।’

২ মিনিট ১১ সেকেন্ডের ফেসবুক লাইভে জসিম উদ্দিন আরও বলেন, ‘আমরা প্রশাসন থেকে কোনো প্রকার সহায়তা পাইনি। আমরা বারবার ফোন দেওয়ার পরও প্রশাসন কোনো কেন্দ্রে যায়নি। তারা সহযোগিতা না করে বিভিন্ন অজুহাত দেখিয়েছে। তাদের কাছে অভিযোগ করলে বলত, “আমরা দেখতেছি, আপনারা যান। ” কিন্তু প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, কেউ আমাদের কোনো সহায়তা করে নাই। তাদের কাছ থেকে কোনো দিক থেকেই সহায়তা পাইনি।’

মো. আ. জসিম উদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250