বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

প্রেমিকাকে চুম্বন করে শ্রবণশক্তি হারালেন প্রেমিক!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

প্রেমিক-প্রেমিকার অদ্ভুত নানা কাণ্ড প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। এবার জানা গেল ভিন্ন এক খবর। প্রেমিকাকে ১০ মিনিট ধরে চুম্বনের পর শ্রবণশক্তি হারিয়েছেন এক ব্যক্তি, যা নিয়ে আলোচনায় সরগরম সামাজিক মাধ্যমও।

ঘটনাটি ঘটেছে চীনে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবামাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। 

সংবামাধ্যমটি জানায়, গত ২২ আগস্ট এক যুগল চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেকে ঘুরতে গিয়েছিলেন। সেদিন প্রেমিকাকে চুম্বনরত অবস্থায় কানে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন প্রেমিক। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ওই ব্যক্তির কানের পর্দায় ছিদ্র পাওয়া গেছে এবং সম্পূর্ণ সুস্থ হতে তার দুই মাস সময় লাগবে। 

চিকিৎসকরা বলেন, ‘আবেগপূর্ণ চুম্বন’ কানের ভেতরে বায়ুচাপের দ্রুত পরিবর্তন ঘটাতে পারে। এতে, ভারি শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মিলে এক ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়; যার ফলে কানের পর্দা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।  

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, এমন ঘটনা এটাই প্রথম নয়। ২০০৮ সালে দক্ষিণ চীনেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেসময় স্থানীয় এক তরুণীর কানের পর্দা ফেটে যায় এবং তিনি শ্রবণশক্তি হারান বলে প্রতিবেদনে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। 

এসকে/ 



চীন চুম্বন প্রেমিক-প্রেমিকা শ্রবণশক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250