বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চমৎকার পরিবেশে নির্বাচন হচ্ছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

চমৎকার পরিবেশে ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী। তিনি বলেন, ‘চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন—একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান।আমরা দেখছি একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) বেলা ১১টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘ভোটে কোনো শঙ্কা নেই। মেজর যে দলগুলো তারা সবাই কিন্তু বলেছে, ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। এ ছাড়াও যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে তাই সহিংসতার কোনো শঙ্কা নেই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘গুজব তো আরো আগে থেকেই ছড়ানো হচ্ছে। অনেক বলেছে নির্বাচন হবে না, সহিংসতা হবে; কিন্তু আমরা দেখছি একটি চমৎকার পরিবেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।’

এসময় ২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে ডিএমপি কমিশনার বলেন, আমি ২৫ বছরের বেশি মোহাম্মদপুর থাকি। ২০১৮ সালের নির্বাচনেও ভোট দিতে এসেছিলাম। আমি যখন এই গেট দিয়ে ঢুকি, তখন আমাকে বলা হয়–আপনার ভোট হয়ে গেছে।

জে.এস/

ডিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250