বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু করতে ৫ প্রযুক্তি ব্যবহার করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট দিয়ে এসে ভোটাররা বলছেন, পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ‍সুষ্ঠু করতে ৫ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফাইজ তাইয়েব আহমেদ বলেন, ‘সার্বক্ষণিকভাবে কাজ করবে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম, পুলিশ কমান্ড কন্ট্রোল রুম। সুতরাং ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, ভোটের লাইনে বিশৃঙ্খলা, অন্য ভোটারকে ভয়-ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ইত্যাদি যেকোনো অপকর্ম থেকে দূরে থাকুন।’

ফাইজ তাইয়েব আহমেদ লিখেছেন, এবারের ভোটে প্রযুক্তির ব্যবহার হচ্ছে।

১. প্রায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। 

২. বাংলাদেশ পুলিশের কাছে রয়েছে বডি ওর্ন ক্যামেরা। এখানে ইমার্জেন্সি এসওএস বাটন ও পুশ টু টক ফিচার রয়েছে। 

৩. বাংলাদেশ আনসার নির্বাচন সুরক্ষা অ্যাপ ব্যবহার করে ইন্সিডেন্ট রিপোর্ট করবে।

অন্য বাহিনী থেকে ইন্সিডেন্ট রেসপন্ড করা হবে। 

৪. বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়াকিটকি নেটওয়ার্ক রয়েছে। সাথে রয়েছে পুলিশ কমিউনিকেশন অ্যাপ- এখানেও রয়েছে গ্রুপ কলিং ও গ্রুপ এসএমএস, পুশ টু টক, এসকালেশন ফিচার। 

৫. ৩৩৩ কল সেন্টার সেবা। নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে, থানা পর্যন্ত পৌঁছাতে নাগরিকদের জন্য আছে ৩৩৩।

ফাইজ তাইয়েব আহমেদ বলেন আরো বলেন, ‘আপনার অপরাধ রেকর্ডেড থাকবে। তাই নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক থাকতে বলুন। হ্যাপি ভোটিং।’

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250