বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

৪৭ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি গরু!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দামি গরু বিক্রি হলো ৪৩ লাখ ডলারে। প্রতি ডলার ১১০ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৩০ লাখ টাকা। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দুতে এক নিলামে ‘নেলোর’ প্রজাতির গরুটি বিক্রি হয়েছে।

আরো পড়ুন : যে দ্বীপটিকে দিন-রাত পাহারা দিচ্ছে হাজারখানিক মূর্তি!

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ‌নেলোর জাতের গরুগুলো উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপখাইয়ে নিতে পারে। এটি খুবই শক্তিশালী। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মাংস খেতেও সুস্বাদু।

নেলোর জাতের গরুর উৎপত্তি ভারতে। অন্ধ্র প্রদেশের নেলোর জেলার নাম থেকেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। ১৮৬৮ সালে প্রথম জোড়া নেলোর গরু ব্রাজিলে রপ্তানি করেছিল ভারত।

গত শতাব্দীর ছয়ের দশকে এই গরুর সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে ব্রাজিলে। এখন ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদি পশুর জাত হয়ে উঠেছে নেলোর গরু।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

এস/ আই.কে.জে/ 

গরু গবাদি পশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250