বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

এবার ডেটিংয়ের জন্য ছুটি দিচ্ছে অফিস!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একদিকে অফিসে কাজের চাপ অপরদিকে প্রেমিকাকে সময় দিতে পারছেন না, এই দুই সমস্যায় কি নাজেহাল অবস্থা আপনার? আর নাই চিন্তা এবার এই সমস্যার মুশকিল আসান করবে অফিস। ডেটে যাওয়ার জন্য মিলবে ছুটি। কাটা যাবে না বেতনও! গল্পকথা নয়  বাস্তবেই রয়েছে এমন অফিস। তবে বাংলাদেশে নয়, রয়েছে থাইল্যান্ডে। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের একটি মার্কেটিং সংস্থা তাদের কর্মীদের টিন্ডার ডেটে যাওয়ার জন্য ছুটি দিচ্ছে। শুধু তাই নয়। ডেটিং অ্যাপ টিন্ডারের গোল্ড ও প্ল্যাটিনাম সাবস্ক্রিপশনের খরচও দেবে ওই কোম্পানি। এমনটাই জানিয়ে লিঙ্কডিনে পোস্টও করেছে তারা।

আরো পড়ুন : একসঙ্গে ৮ স্ত্রী নিয়ে যুবকের সুখের সংসার!

সেখানে জানানো হয়েছে, ‘আমাদের কর্মীরা কারও সঙ্গে ডেটে যাওয়ার জন্য টিন্ডার অ্যাপ ব্যবহার করতে পারেন। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি দেওয়া হবে। এর জন্য কোনও বেতন কাটা হবে না।’

প্রতিবেদনে আরও বলা হয়, গত জুলাই মাস থেকেই ডেটে যাওয়ার জন্য ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের। তবে মোট কতগুলো ছুটি নিতে পারবেন কর্মীরা ডেটে যাওয়ার জন্য, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। 

কোম্পানিটির এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকেই। কর্মীদের স্বাস্থ্য ও মন ভালো রাখতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে ওই কোম্পানিটি। কারণ কর্মীরা খুশি থাকলে, তাদের মন ভালো থাকলে কাজেও আগ্রহ বাড়বে। সেইসাথে মান বাড়বে কাজের।

সূত্র : এনডিটিভি  

এস/কেবি

অফিস ডেটিংয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250