বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের *** সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার *** নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বিশেষ বার্তা *** আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভোট দিতে না পারার অভিযোগ করেছে কয়েকজন ভোটার। তারা সবাই ঢাকা-১৪ ও ১৫ আসনের ভোটার। আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা-১৪ এর দুজন ও ১৫ আসনের একজন এ অভিযোগ করেন।

জানা গেছে, ঢাকা-১৪ আসনে দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র-১ এ ভোট দিতে যান বিভূতিভূষণ বিশ্বাস। সেখান ভোট দিতে গেলে তাকে পাঠানো হয় লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানেও তিনি ভোট দিতে না পেরে বাড়ি ফিরে যান।

তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটটা দিতে পারলাম না। সুষ্ঠু নির্বাচনে ভেবেছিলাম ভোটটা দেব কিন্তু তা আর হলো না।’ তার অভিযোগ, ‘আমার বন্ধুসহ অনেকে এমন আছে ভোট দিতে পারেনি।’

একই কেন্দ্রের অন্য ভোটার খোরেশদ আলম ভোট দিতে না পারার অভিযোগ বলেন, ‘আমার ভোটার সিরিয়াল নম্বর ৫২১। আমি এই সিরিয়ালে ভোট দিতে গেলে সেখানে আমার নাম নাকি অন্য কিছু লেখা আছে বলেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। অথচ আমি স্লিপ এনেছি, আইডি কার্ডের নম্বরও মিল আছে, অথচ ভোট দিতে দিল না।’

এই কেন্দ্রের ভোট নিতে বিলম্বের অভিযোগ করেছেন সাধারণ ভোটাররাও। তারা জানান, এই কেন্দ্রে ভোট নিতে দেরি হচ্ছে, দিতেও দেরি হচ্ছে। ৯টার সময় এসেছি বেলা ১টা বাজলেও এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি।

এদিকে, ঢাকা-১৫ আসনের ভোটার দেবপ্রিয় হালদার আদর্শ উচ্চ বিদ্যালয় ৩য় তলায় (দক্ষিণ) কেন্দ্র-৪ এ ভোট দেওয়ার কথা থাকলেও সেখানে গেলে তাকে অন্য জায়গায় যেতে বলা হয়। তাকে অন্য কিছু বুঝিয়ে ফেরত পাঠানো হয় বলে অভিযোগ তার।

দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র-২ এর প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘আমার এখানে অনেকে ভুলক্রমে এসেছিলেন, আমি এক নম্বর কেন্দ্রে পাঠিয়েছিলাম।’ ভোটগ্রহণের বিলম্বের কারণ জিজ্ঞাসা করলে তিনি বিস্তারিত তথ্য না দিয়ে তিনি জানান, ‘আমরা ভোট নিচ্ছি।’

ভোট দিতে না পারার কারণ জানতে চাইলে দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র-১ এর প্রিসাইডিং কর্মকর্তা জানান, ‘আমরা সব সব মিলিয়ে দেখেই ভোটগ্রহণ নিচ্ছি।’ লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এক প্রিসাইডিং আব্দুস সালাম বলেন, ‘আমাদের এখানে একজন ভোটার এসেছে। কেন্দ্র সঠিক থাকলে তো ভোট দিতে পারবে।’

ভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250