বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

পৃথিবীর প্রাচীনতম রুটি, যার বয়স আট হাজার বছর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

পৃথিবীর প্রাচীনতম একটি রুটির খোঁজ পাওয়ার দাবি করেছেন তুরস্কের প্রত্নতাত্ত্বিকেরা। তারা বলছেন, এখন পর্যন্ত জানামতে পৃথিবীর সবচেয়ে পুরোনো রুটি এটিই। তুরস্কের কনিয়া প্রদেশের চাতালহুইকের প্রত্নতাত্ত্বিক এলাকার ‘মেকান ৬৬’ নামের অংশটিতে ৮ হাজার ৬০০ বছরের পুরোনো এ রুটি পাওয়া যায়।

আরো পড়ুন : পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত এই শহর

তুরস্কের নেকমেটিন এরবাকান ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারের (বিআইটিএএম) পক্ষ থেকে বলা হয়, ইউনেসকো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ‘মেকান ৬৬’–এ একটি চুলার কাঠামো পাওয়া গেছে। পাশেই ছিল ইটের তৈরি ঘর। ওই চুলার চারপাশে প্রত্নতাত্ত্বিকেরা গম, বার্লি, মটরবীজ এবং হাতের তালুর মতো গোলাকার স্পঞ্জের মতো নরম কিছু জিনিসের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।

পরে প্রত্নতাত্ত্বিকেরা বিশ্লেষণ করে দেখেন, এই জৈব অবশিষ্টাংশ ৮ হাজার ৬০০ বছরের পুরোনো রুটির খামির। তবে ওই খামিরকে রুটির আকৃতি দেওয়া হলেও তা সেঁকা হয়নি। 

তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং খনন পরিদর্শনকারী দলের প্রধান প্রত্নতাত্ত্বিক আলি উমুত তুরকান বলেন, ‘ চাতালহুইতে খুঁজে পাওয়া এই জিনিসটি বিশ্বের প্রাচীনতম রুটি।’

এস/ আই. কে. জে/ 


রুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250