বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

৪৮ বছর পর মিলল চাকরির আবেদনের জবাব!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চাকরির আবেদন করার পাঁচ দশক বছর পর এলো উত্তর। অদ্ভুত এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে। দীর্ঘ ৪৮ বছর পর মোটরসাইকেল স্টান্ট রাইডারের চাকরির আবেদনের জবাব পেয়েছেন এক নারী। 

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওই নারীর নাম টিজি হডসন। লিঙ্কনশায়ার থেকে ১৯৭৬ সালে মোটরসাইকেল স্টান্ট রাইডারের চাকরির জন্য আবেদন করেছিলেন তিনি। এত দীর্ঘ অপেক্ষার পর চিঠির জবাব পেয়ে অবাক হওয়ার পাশাপাশি ভীষণ উৎফুল্ল হয়েছেন টিজি। কিন্তু কেন এতদিন লাগল এই জবাব পেতে? 

আরো পড়ুন : ৩১ বার বিয়ে করে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি!

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিজি বলেছেন, তিনি সবসময় ভাবতেন কেন চাকরির আবেদনের উত্তর পেলেন না। পরে জানা গেল, পোস্ট অফিসেই চিঠিটি ছিল। একটি ড্রয়ারের পেছনে আটকে থাকায় চিঠিটি এতদিন কারো নজরে পড়েনি। দীর্ঘ ৪৮ বছর পর পোস্ট অফিসের কর্মীরা এই চিঠি খুঁজে পান। 

টিজি জানান, তিনি একটি হাতে লেখা নোটসহ এই চিঠিটি পেয়েছেন। এতে বলা হয়েছে, এটি স্টেইনস পোস্ট অফিস থেকে একটি লেট ডেলিভারি। চিঠিটি ৪৮ বছর পর একটি ড্রয়ারের পেছনে পাওয়া গেছে। তবে কে এই চিঠিটি পাঠিয়েছেন সে সম্পর্কে কোনো উল্লেখ নেই এখানে। 

প্রত্যাশিত ওই চাকরিটি অবশ্য তখন হয়নি টিজির। কেন তাকে চাকরিতে নিতে পারছে না কর্তৃপক্ষ সেই জবাবই ছিল চিঠিতে। অবশ্য ওই কাজটি না পেলেও টিজি অ্যারোবেটিক পাইলট প্রশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ফলে পেয়েছিলেন বিশ্ব ভ্রমণের সুযোগ।

এস/ আই.কে.জে/

চাকরির আবেদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250