বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মুস্তাফিজ ইস্যুতে সরকারের কোনো নির্দেশনা পায়নি বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে তৈরি হওয়া আলোচনা ও বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছে বিসিসিআই। বিসিসিআই জানিয়েছে, আইপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা পায়নি তারা। সে ক্ষেত্রে মুস্তাফিজের জন্য আলাদা কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই বলে পরিষ্কার করেছে বিসিসিআই।

আইপিএলের আগামী মৌসুমের জন্য ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে কয়েক দিন ধরে এই বাঁহাতি পেসারের আইপিএলে খেলার বিপক্ষে ভারতের বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়ে বিসিসিআই। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, তারা সরকারের পক্ষ থেকে বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ নিষিদ্ধ করার কোনো নির্দেশনা পাননি। 

জে.এস/

বিসিসিআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250