শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

মাশরাফির জন্য দরজা খোলা রাখছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৬

#

ফাইল ছবি

মাশরাফি মুর্তজার জন্য বোর্ডের দরজা খোলা রয়েছে। বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ।

এদিকে বিসিবিতে সংকট চলছে। গত অক্টোবরে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটি কাজ শুরু করেছে। এরই মাঝে পদত্যাগ করেছেন দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ফিরছেন না। তার অনুপস্থিতি জন্ম দিচ্ছে নানা জল্পনার।

এসব নেতিবাচক ঘটনা বিসিবির কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে, এ কথা যদিও মানতে রাজি নন ফারুক। বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেন, ‘কারও সরে দাঁড়ানো তার ব্যক্তিগত ব্যাপার। বোর্ডে ২৫ জন পরিচালক। ভালো হতো যদি তারা থাকতেন। তবে ওই দুজন না থাকলেও আমার মনে হয় না যে, বোর্ডের কাজ থেমে থাকবে। যেমন চলছে তেমনি চলবে।’

বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি মুর্তজার অবদান অনস্বীকার্য, এ কথা উল্লেখ করে ফারুক বলেন, ‘কোনো আইনি ইস্যু বাধা হয়ে না দাঁড়ালে বোর্ডে পরিচালক হিসাবে আসতে পারেন মাশরাফি।’ তিনি যোগ করেন, ‘আমি আসলে ঠিক জানি না মাশরাফির কোনো আইনি বিষয় রয়েছে কিনা। তবে অধিনায়ক হিসাবে সে যা করেছেন, তা সবারই জানা। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান কোনোদিন ভোলা যাবে না।

জে.এস/

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250