বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

কুয়াশা ও বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীর কমছে। সেই সঙ্গে ভোরে হালকা ও মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, এখন রাতের বেলা শীত অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে গ্রামাঞ্চলে বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আভাস থাকে। তবে রাজধানীতে আপাতত রাতে শীত অনুভূত হলেও দুপুর বেলায় তাপমাত্রা বেশি থাকে।

আরো পড়ুন : উত্তরাঞ্চলে বাড়ছে শীতের প্রকোপ, কমছে তাপমাত্রা

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

জেবুন্নেছা আরও জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুর দিকে সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

এস/ আই.কে.জে/

আবহাওয়া অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250