বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। 

মঙ্গলবার (১৩ই আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আরও পড়ুন: কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগ

শপথ নেওয়ার পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশন সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। অর্থ উপদেষ্টাও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

এর আগে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, কোনো প্রকল্প বন্ধ করা হবে না। তবে এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। 

তিনি আরও বলেন, তথ্যে কোনো লুকোচুরি রাখা হবে না।

এসি/ আই.কে.জে/

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250