বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ভেটকি মাছের মালাইকারি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই আছেন যারা চিংড়ির মালাইকারি খেতে ভালোবাসেন। কিন্তু অ্যালার্জির ভয়ে তা খেতে পারেন না। অথচ এমন একটি পদ রান্না করে খেতে পারেন যার স্বাদ দিবে চিংড়ির মালাইকারির। অর্থাৎ দুধের স্বাদ ঘোলে মেটানো। তাই ঝটপট বানিয়ে ফেলুন ভেটকি মাছের মালাইকারি। রইল রেসিপি-

উপকরণ:

ভেটকি মাছ: ৫-৬ টুকরো

সর্ষের তেল: পরিমাণ মতো

পেঁয়াজ: ১ টি

আদা: কয়েক টুকরো

রসুন: ১০ কোয়া

কাজুবাদাম: ১০টি

নারকেলের দুধ: আধ কাপ

পোস্ত: ২ টেবিল চামচ

টোম্যাটো কুচি: আধ কাপ

কাঁচা মরিচ: ২টি

কোরানো নারকেল: আধ কাপ

গোটা গরম মশলা: ১ টেবিল চামচ

তেজপাতা: ১টি

আরো পড়ুন : পুডিংয়ে চাই ভিন্ন স্বাদ, রইলো রেসিপি

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: স্বাদ অনুযায়ী

প্রণালী:

প্রথমে ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে, নুন এবং হলুদ মাখিয়ে রাখুন। এ বার মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন বেটে নিন। কাজুবাদাম, পোস্ত এবং নারকেল কোরাও আলাদা করে বেটে নিতে হবে।

কড়াইতে তেল গরম হলে ভেটকি মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। ওই তেলের মধ্যেই দিয়ে দিন গোটা গরম মশলা, তেজপাতা। পেঁয়াজ, আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর দিন টোম্যাটো কুচি এবং কাঁচামরিচ।

ভাজার গন্ধ বেরোলে হলুদ, জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে। তার পর দিতে হবে কাজু, পোস্ত এবং নারকেল বাটার পেস্ট।

ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। প্রয়োজনে সামান্য জল দেওয়া যেতে পারে। এই সময়েই দিতে হবে নুন এবং চিনি।

ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি ভেটকি মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/


রেসিপি ভেটকি মাছের মালাইকারি!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250