বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

কমতে পারে শীত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সারাদেশে শীতের অনুভূতি অনেকটাই কমেছে। উত্তরাঞ্চল ছাড়া সারাদেশেই তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি পর্যন্ত। এদিকে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় রাজশাহী ও রংপুর বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবারের (৩১শে জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে ফের বইছে মৃদু শৈত্যপ্রবাহ

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। বৃষ্টি শেষে তাপমাত্রা কমতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা (৯.৫ ডিগ্রি সেলসিয়াস) ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

এসি/ আই.কে.জে/  

আবহাওয়া অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250