ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানকে নিয়ে রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচ ভেন্যু বদলের আলোচনা চলছে। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের ফুটবলাররা জানিয়েছেন, প্রয়োজন হলে তারা যুক্তরাষ্ট্রের বাইরে গিয়েও ম্যাচ খেলতে প্রস্তুত।
নিউজিল্যান্ডের খেলোয়াড়রা বলছেন, ম্যাচ কোথায় হবে তা বড় বিষয় নয়। তারা যেকোনো জায়গায় খেলতে রাজি। অন্যদিকে ইরান আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তবে ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্তমান সূচি অনুযায়ী, ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইরান। তবে ইরান ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রে ম্যাচ বয়কট করার হুমকি দিয়েছে। এই অবস্থায় নিউজিল্যান্ড দল প্রস্তুতি নিচ্ছে আগের পরিকল্পনা অনুযায়ী। কিন্তু প্রয়োজনে ভেন্যু বদল হলেও তারা মানিয়ে নিতে পারবে বলে জানিয়েছেন খেলোয়াড়রা।
ডাচ লিগে খেলা দলটির মিডফিল্ডার রায়ান থমাস বলেন, ‘তারা কোয়ালিফাই করে এসেছে, তাই তাদের সেখানে থাকার অধিকার আছে। যদি আমাদের মেক্সিকো বা কানাডায় গিয়ে খেলতে হয়, তাহলে আমরা সেখানেই খেলব। আমার জন্য এটা বড় কোনো বিষয় না।’
বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। এই সময়ে নিউজিল্যান্ড দলের বেস হবে শহরে, যা মেক্সিকো সীমান্তের কাছেই। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবম জানিয়েছেন, প্রয়োজনে তারা ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।
নিরাপত্তা নিয়েও কিছু উদ্বেগ রয়েছে। তবে দলটির উইঙ্গার কস্তা বারবারাউসেস বলেছেন, বড় টুর্নামেন্ট হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘আমি বুঝতে পারি মানুষের কিছু দুশ্চিন্তা থাকবে, কিন্তু আমি চাই আমার পরিবার সেখানে থাকুক।’
জে.এস/
খবরটি শেয়ার করুন