বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী *** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৬

#

ফাইল ছবি

মিথ্যা, অপতথ্য রোধ করাসহ নিউ মিডিয়া বা ডিজিটাল মাধ্যমের সর্বোত্তম ব্যবহারের জন্য একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রকল্পটির নাম ‘নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ।’

আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এক মাসের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ফেনোমেনন খুবই উদ্বেগজনক। কোনো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের মতো লোগো ব্যবহার করে ভিন্ন নাম দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে, যা মূলত স্যাটায়ার হলেও মারাত্মকভাবে অপতথ্য ছড়াচ্ছে।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কেউ স্যাটায়ার করতেই পারেন, কিন্তু সেই স্যাটায়ার দেখতে কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার মতো হবে না। এটি একটি অপরাধ। তারা এ ব্যাপারেও কাজ করতে চান এবং খুব দ্রুত এটাকে একটি কাঠামোর মধ্যে আনতে চান।

জাহেদ উর রহমান আরও বলেন, ‘আমি অনেককে দেখেছি, এগুলো রেফার করে কথা বলছেন, শেয়ার করছেন—সচেতন মানুষ।’

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ডিসইনফরমেশন মোকাবিলার জন্য ‘ডিসইনফরমেশন শনাক্ত করা, সেটি ডিবাঙ্ক করা ও জনগণের কাছে প্রচার করা’—এই তিন পদক্ষেপ নেওয়া হবে।

জাহেদ উর রহমান আরও বলেন, তারা একটি নীতিমালা এবং আইনের অধীন ডিসইনফরমেশনকে ডিল করতে চান। মানুষকে বোঝাতে চান এটি অন্যায় ও একটি অপরাধ।

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250