বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী *** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’

কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী কুমার শানুর সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী কুনিকা সদানন্দ। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এ গিয়ে খোলাখুলি কুমার শানুর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তিনি। শানুর সঙ্গে তিনি একত্রবাস করেছিলেন।

কুনিকা বলেন, একত্রবাস করলেও একেবারে স্বামী-স্ত্রীর মতো থাকতেন তারা। যদিও সেই সম্পর্ক অনেক দিন আগেই চুকে গেছে। এ মুহূর্তে ৬২-তে পা দিয়েছেন কুনিকা। আবার নাকি ছাদনাতলায় যেতে চান অভিনেত্রী।

৬২ বছরের জীবনে দুটি একত্রবাস। চারটি প্রেমের সম্পর্ক এবং দুটি বিয়ে করেছেন অভিনেত্রী কুনিকা সদানন্দ। এর মধ্যে গায়ক কুমার শানুর সঙ্গে তার সম্পর্ক বহু আলোচিত। খাতা-কলমে অভিনেত্রী এখন সিনিয়র সিটিজেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুনিকা সদানন্দ জানিয়েছেন, জীবনের এ পর্যায়ে দাঁড়িয়ে এখনো তিনি ভালোবাসার কাঙাল। ৬২ বছর বয়সে দাঁড়িয়েও আবার ঘর বাঁধতে চান তিনি।

কুনিকা সদানন্দ বলেন, আমাদের সমাজে পুরুষের একাধিক সম্পর্কের স্বাধীনতা থাকলেও নারীদের তা নেই। কিন্তু আমাদেরও অধিকার আছে— নিজের মতো বাঁচার।

মনের মতো সঙ্গী পেলে এ বয়সে কনে সাজবেন কুনিকা সদানন্দ। তিনি বলেন, অভিনয়জগতে থাকলেও কখনো কোনো অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। 

অভিনেত্রী বলেন, অভিনেতারা নিজেদের নিয়েই মগ্ন থাকেন। অন্য কাউকে ভালোবাসতে পারেন না। অভিনেতারা সবসময়ে আয়নায় নিজেদের দেখতে ব্যস্ত থাকেন। নিজেদের কেমন দেখাচ্ছে, এ নিয়ে তারা ভাবেন।

জে.এস/

অভিনেত্রী কুনিকা সদানন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250