বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

বুধবার থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অবশেষে স্বাভাবিক সূচিতে ফিরছে সরকারি-বেসরকারি অফিস। আগামীকাল বুধবার (৩১শে জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগের মতো দাপ্তরিক কার্যক্রম চলবে।

মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই (বুধবার) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৯শে জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। কারফিউ জারি হওয়ায় ২১শে জুলাই রোববার থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরে কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে কমিয়ে দেওয়া হয়েছিল কাজের সময়। গত ১৮ই জুলাই সর্বশেষ স্বাভাবিক সূচিতে অফিস করেছিলেন চাকরিজীবীরা। 

ওআ/কেবি

অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250