বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

একটি কচুর ওজন ২ মণ, লম্বা ১১ ফুট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজের বাড়িতে জন্মানো ১১ ফুট লম্বা বিশাল আকৃতির বেলকচু আড়াই হাজার টাকায় বিক্রি করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের পুজাখোলা এলাকার বাসিন্দা কৃষক বারেক টন্নি।

কচুটির ওজন দুই মণ। এমনই এক কচু দেখতে ভিড় করেন উৎসুক জনতা। বেলকচুটি ১০ জন ক্রেতা মিলে ভাগ করে নেন।

কৃষক মো. বারেক টন্নি বলেন, ৩ বছর আগে শখ করে এক আত্মীয়র কাছ থেকে ৫০টি চারা সংগ্রহ করে বসতবাড়ির মধ্যে পতিত জমিতে রোপণ করি। নিজেরা খাওয়ার পাশাপাশি স্বজনদের বিনামূল্যে দিয়েও এ পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার কচু বিক্রি করেছি। ঘরের কাছে থাকায় এটি কাটিনি। তেমন পরিচর্যাও করিনি। তবে কয়েকদিন পরপর শুধু ছাই দিয়েছি।

আরো পড়ুন: মিরসরাইয়ে বিনা-২৫ ধানের পরীক্ষামূলক চাষে বাম্পার ফলন

কচুটির এক ক্রেতা জামাল হোসেন বলেন, এত বড় কচু আমি আর দেখিনি। এ জাতের কচু অনেক সুস্বাদু। একা কেনা সম্ভব না। তাই ভাগে কিনেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, এ জাতের কচুতে পোকা মাকড়ের আক্রমণ ও রোগ বালাই কম হয়। বসতবাড়ির আঙিনায় পতিত জমিতে, রাস্তার পাশে, খাল পাড়ে এটি চাষ করা যায়। তাই এটি চাষে ফসলি জমির অপচয় হয় না। খেতে সুস্বাদু ও ভালো বাজার দর থাকায় এ জাতের কচু চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছি।

এসি/ আই.কে.জে/


কচু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250