শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

অপরুপ সৌন্দর্যে ঘেরা এই শহর, জনসংখ্যা ২০-৩০ জন!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ছোট শহরের অবস্থান ক্রোয়েশিয়ায়। সেখানকার ইস্ট্রিয়া এলাকার বিস্ময়কর পাহাড়ের চূড়ায় অবস্থিত ছোট্ট এক শহর হাম। জানলে অবাক হবেন, এই শহরে আছে মাত্র দুটি রাস্তা ও তিন সারি ঘর।

মধ্য ইস্ট্রিয়াতে অবস্থিত হাম শহরের অবস্থান ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব থেকে আনুমানিক আড়াই ঘণ্টার পথ। মধ্যযুগীয় পাহাড়ের চূড়ার শহর হামের জনসংখ্যা মাত্র ২০-৩০ জন (২০১১ সালের জাতীয় আদমশুমারি অনুসারে ২১ ও ২০২২ সালের ২৭ জন) বাস করে।

যেভাবে শহরের উৎপত্তি ঘটে

হাম শহরের উৎপত্তি যেন রহস্যে আবৃত। ঐতিহাসিক নথিতে এর প্রথম উল্লেখ পাওয়া যায় ১১০২ সালে। তখন এটিকে চোলম বলা হত। শহরের প্রতিরক্ষার অংশ হিসেবে ১৫৫২ সালে একটি ঘণ্টা ও ঘড়ির টাওয়ার তৈরি করা হয়েছিল পাহাড়ের চূড়ায়।

রক্ষীরা তাদের পরিবার নিয়ে সেখানে বসাবাস করা শুরু করেন। তাদের মাধ্যমেই হাম শহরে জনবসতি গড়ে ওঠে। তবে শহরটি শতাব্দীর পর শতাব্দী ধরেও বিকাশ লাভ করেনি।

১০০ মিটার লম্বা ও ৩০ মিটার চওড়ার এই এই পাহাড়ি শহরটি এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ছোট শহর হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে। এ স্থানের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এ কারণেই পর্যটকরা ঘুরতে যান এই স্থানে।

হাম শহরবাসীর আয়ের প্রধান দুটি উৎস হলো কৃষি ও পর্যটন। পাহাড়ি এই শহর সবারই মন কাড়ে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন বিশ্বের সবচেয়ে ছোট এই শহর থেকে।

শহরটি আজও মধ্যযুগীয় নিয়মকানুন অনুসরণ করে। সেখানে মেয়রও নির্বাচিত হয় সেকালের রীতিনীতি মেনেই। মধ্যযুগের ছাপ আজও বিরাজমান হামের ঘরগুলোতে। পাথর দিয়ে নির্মিত ঘর, রাস্তা দেখে আপনি বিস্মিত হবেনই!

হাম শহরে ঢুকতে হয় সেখানকার টাউন গেট খুলে। এর পরের দৃশ্য আপনার চোখ জুড়াবে। আপনি মুহূর্তেই অবাক বনে যাবেন হামের সৌন্দর্য দেখে। ছোট্ট এই শহরে জনসংখ্যা কম, নেই তেমন সুযোগ-সুবিধাও তবুও সেখানকার সৌন্দর্যের প্রেমে পড়বেন আপনি।

সূত্র: অডিটি সেন্ট্রাল

এস/ আই.কে.জে

ক্রোয়েশিয়া শহর হাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250