বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

প্রথম দিনে সাজেক ভ্রমণে পাঁচ শতাধিক পর্যটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেড় মাস পর দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র রাঙামাটির সাজেক আবারো মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। মঙ্গলবার (৫ই নভেম্বর) সকালে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে খাগড়াছড়ি সদর থেকে ছেড়েছে প্রায় ৫০টি জিপ গাড়ি। 

দীর্ঘদিন পর সাজেকে পর্যটক আগমনে খুশি ব্যবসায়ীরা। প্রথম দিন পর্যটকের সংখ্যা কিছুটা কম হলেও ধীরে ধীরে পর্যটকরা সাজেকমুখী হবে বলে আশা প্রকাশ করছেন তারা। সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এছাড়া ১৪টির বেশি রেস্তোরাঁ রয়েছে।

সাজেক হিলভিউ রিসোর্টের সত্ত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা গণমাধ্যমকে বলেন, প্রথমদিন বুকিং কম। তারপরও ভালো লাগছে পর্যটকদের জন্য সাজেকের দুয়ার খুলে গেল। তাদেরকে বরণে আমরা শতভাগ প্রস্তুত। আশা করছি, ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে সাজেক।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাই থোয়াই অং চৌধুরী জয় গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন পর পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারায় ব্যবসায়ীরা খুশি। প্রথম দিন ৪৫০-৬০০ পর্যটক এসেছে। আশানুরূপ না হলেও প্রথম দিন হিসেবে এই সংখ্যা সন্তোষজনক। 

তিনি আরও বলেন, হয়তো প্রথমদিকে পর্যটক সংখ্যা কম হলেও ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটকরা এলে ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশা করেন। আর নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও তিনি জানান।

ওআ/ আই.কে.জে/

সাজেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250