সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

১১ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১০ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আগামী ১১ই ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়গুলোকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, আগামী রোববার এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খবর বিবিসি বাংলার।

তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগামী ৭ই থেকে ১১ই ডিসেম্বরের মধ্যেই এই তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে এবং ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

দেশের আইন অনুযায়ী, ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। যে কারণে একই দিনে দুইটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময়ের প্রয়োজন।

সেই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এবার ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র।

একই সাথে এবার প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। তবে এসবই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে।

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250