রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: ভারতীয় হাইকমিশন, ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার (২২শে ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার এবং সব ক্ষেত্রে দুই দেশের জনমুখী সহযোগিতা জোরদার করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও দ্বিপক্ষীয় সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী উপায়ে এগিয়ে যেতে চায়। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রণয় ভার্মা বলেন, ‘আমরা পারস্পরিক স্বার্থ ও সুফলের ভিত্তিতে ইতিবাচক এবং গঠনমূলক মনোভাব নিয়ে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করতে চাই।’

প্রণয় ভার্মা বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন। নির্বাচনের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠান। একই দিন পরে তাদের মধ্যে ফোনালাপও হয়েছে।’

হাইকমিশনার বলেন, ‘এরপর ১৭ই ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় আমাদের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। ওই বৈঠকে লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।’

প্রণয় ভার্মা বলেন, ‘এসব যোগাযোগে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা ব্যক্ত করেছি। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছি।’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

প্রণয় ভার্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250