সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলীয় এলাকায় শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২২শে ফেব্রুয়ারি)  দিবাগত রাত (রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় রাজ্য কোটা কিনাবালু থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ১০০ কিলোমিটারের কম দূরত্বে। এটির গভীরতা ছিল প্রায় ৬১৯.৮ কিলোমিটার। এ জন্য একে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইউএসজিএস প্রাথমিকভাবে এর মাত্রা ৭.১ নির্ধারণ করলেও মালয়েশিয়ার আবহাওয়া দপ্তর কম্পনের মাত্রা ৬.৮ বলে উল্লেখ করেছে। দপ্তরটি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোর্নিও দ্বীপের সাবাহ উপকূলের কাছে। কম্পন সাবাহর পশ্চিম উপকূলজুড়ে অনুভূত হয়। এ ছাড়া প্রতিবেশী সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে।

তবে প্রাথমিক মূল্যায়নে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে ইউএসজিএস। একই সঙ্গে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি গভীর স্তরে সংঘটিত হওয়ায় সুনামির সম্ভাবনা নেই।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জে.এস/

মালয়েশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250