সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

#

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (ডানে)। ছবি: সংগৃহীত

দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানিয়েছেন।

গতকাল রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের পর নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট ইসহাক দার এ কথা জানান।

বিকেল পাঁচটার পর দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ফোনালাপ শুরুর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইসহাক দার এক্সে লিখেছেন, ‘খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের সময় তার সাম্প্রতিক নিয়োগ নিয়ে অভিনন্দন জানিয়েছি। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য সামনে রেখে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা ব্যক্ত করেছি।’

দুই পররাষ্ট্রমন্ত্রী বহুমাত্রিক খাতের পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছেন এবং পাকিস্তান ও বাংলাদেশের জনগণের স্বার্থে একটি ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তুলতে সম্মত হয়েছেন বলেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

খলিলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250