বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ নিচ্ছেন ৫৫ হাজার প্রবাসী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কুয়েতের শ্রমিক সংকট ও শ্রমিক ব্যয় কমাতে গৃহকর্মী ভিসা থেকে প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। আর এই সুযোগ নিতে বিভিন্ন দেশের প্রায় ৫৫ হাজার গৃহকর্মী শ্রমিক ভিসা পরিবর্তনের জন্য আবেদন করেন।

প্রায় ১ যুগের বেশি সময় পর স্থানীয় নাগরিকদের বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করা নারী ও পুরুষরা এই সুযোগ পেয়েছেন। বাংলাদেশ, ভারত, শ্রীলংকান প্রবাসীরা সবচেয়ে বেশি এই সুযোগ গ্রহণ করেছেন। প্রবাসীরা নিজের দক্ষতা ও সুযোগ সুবিধা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে ভিসা পরিবর্তন করেছেন।

শ্রমিক সংকট ও শ্রমিক ব্যয় কমাতে ২০ নম্বর গৃহকর্মী থেকে ১৮ নম্বর শোন কোম্পানির ভিসায় পরিবর্তনে ১৪ই জুলাই হতে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। নিদিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন দেশের প্রায় ৫৫ হাজার গৃহকর্মী শ্রমিক ভিসা পরিবর্তনের জন্য আবেদন করেন।

আবু ছাদেক নামের এক বাংলাদেশি প্রবাসী বলেন, ‘২০১৬ সালে গৃহকর্মীর ভিসায় আসার পর বিভিন্ন জাগায় কাজের সুযোগ পেলেও করতে পারিনি। এই সুযোগ দেওয়াতে আমি একটি ট্রাভেল এজেন্সিতে ভিসা পরিবর্তন করেছি। আমার মতো এই রকম অনেক দক্ষ বাংলাদেশি দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে ভিসা পরিবর্তন করেছেন। এতে যেমন পরিবারের সচ্ছলতা ফিরবে পাশাপাশি দেশের রেমিট্যান্স বাড়বে। চাইলে নিজের নামে লাইসেন্স করে ব্যবসায় বাণিজ্য করতে পারবে।’  

অপর এক প্রবাসী মো. রুবেল হোসেন বলেন, ‘আমি ২০ নম্বর গৃহকর্মী থেকে টেক্সি কোম্পানিতে ভিসা পরিবর্তন করেছি । এখন আমি স্বাধীনমতো কাজ করতে পারব। পরিশ্রম করলে বাড়তি আয়ের সুযোগ আছে। আমি চাইলে পরিবার নিয়ে আসতে পারব।’

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের কাছ থেকে নির্দেশনা এসেছিল- যারা গৃহকর্মী ভিসা থেকে বেসরকারি খাতে স্থানান্তর করতে ইচ্ছুক তাদের গ্রেস পিরিয়ড দেওয়ার জন্য। কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় কর্মী পেতে এবং শ্রমিক ব্যয় কমাতে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়।

ওআ/কেবি

প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250