রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, ঘণ্টায় ৪২ মেগাওয়াট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমিনবাজার ল্যান্ডফিলে চুক্তি অনুযায়ী প্রকল্পটির কাজ পাওয়া চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে আমরা ৩০ একর ভূমি প্রস্তুত করে হস্তান্তর করেছি। জানুয়ারি থেকে পুরোদমে ঢাকা উত্তর সিটি করপোরেশন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু হবে। 

তিনি বলেন, কোম্পানি জানিয়েছে ভূমি বুঝে পাওয়ার পর প্রকল্প সম্পন্ন করতে তাদের দুই বছর সময় লাগবে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পটি থেকে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। প্রতি ঘণ্টায় উৎপাদন হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ। এজন্য চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে প্রতিদিন তিন হাজার টন বর্জ্য সরবরাহ করবে ডিএনসিসি। উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। কিনে নেবে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২৮শে নভেম্বর) আমিনবাজার ল্যান্ডফিলে চলমান ডিএনসিসির ‘বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে সিএমইসির প্রকৌশলী ও কর্মকর্তারা কাজ শুরু করেছেন। তাদের কিছু যন্ত্রপাতি প্ল্যান্টে চলে এসেছে আরো যন্ত্রপাতি দ্রুতই পৌঁছাবে। চীনা রাষ্ট্রদূত ও সিএমইসির কর্মকর্তা আমাকে জানিয়েছেন জানুয়ারির শুরু থেকে পুরোদমে প্ল্যান্টের কার্যক্রম শুরু হবে। মোট চারটি টারবাইন স্থাপনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৫ সালের মধ্যে অন্তত একটি টারবাইন চালু করার বিষয়ে কথা হয়েছে।

এ সময় উপস্থিত ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, স্মার্ট দেশ গঠনে বাংলাদেশের পাশে আছে চীন। চীন পুরো প্রকল্পটিতে অর্থায়ন করছে। প্রথম পর্যায়ে ২৫ বছর প্রকল্পটির দায়িত্ব থাকবে চীনের সিএমইসি। ডিএনসিসির এই বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পটি মেগা প্রকল্প না হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর মাধ্যমে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রকৌশলীরা।

এসকে/ 


ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘অগণতান্ত্রিক নির্বাচনের’ ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250