রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

আজ রোববার (৮ই ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এসব জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এসব জনসভা অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টা ৩০ মিনিটে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পরে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে, ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

বিএনপির নেতারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলটির চেয়ারম্যান। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250