বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ফিফা র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়ল বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩

#

অনেক দিন ধরেই ফিফা র‍্যাঙ্কিংয়ে একশ নব্বইয়ের ঘরে বাংলাদেশ। উন্নতি তো হয়নি, বাজে ফলে বেশ কয়েকবার হয়েছে অবনমন। এখনও একশ নব্বইয়ের ঘরেই আছেন জামাল ভূঁইয়ারা। তবে বুধবার রাতে ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিতে উঠতেই পয়েন্ট বাড়ল বাংলাদেশের। যদিও বৃহস্পতিবার হালনাগাদকৃত ছেলেদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম অবস্থানেই আছে।

এর আগে ফিফা সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল গত ৬ এপ্রিল। তখন ১৯২তম অবস্থানে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৮৩.৮৮। বৃহস্পতিবার হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ৫.৬২ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ১৯১তম স্থানে থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১.১২ আর ১৯০তম অবস্থানে থাকা সামোয়ার পয়েন্ট ৮৯৪.২৬। সাফের ফাইনালে উঠলে বা চ্যাম্পিয়ন হলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে জামাল ভূঁইয়াদের।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্সও র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ব্রাজিল তৃতীয় স্থান ধরে রাখলেও তাদের পয়েন্ট কমেছে।

আই.কে.জে/

ফিফা র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়ল বাংলাদেশের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250