শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

৬ দিনে প্রবাসী আয় সাড়ে ৩ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

চলতি মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন দেশে। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ তিন হাজার ৫৬০ কোটি টাকা।

রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার কোটি ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩২ লাখ মার্কিন ডলার, বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং রাষ্ট্র মালিকানাধীন দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিল, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

আরো পড়ুন: সোমবার থেকে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

এ ছাড়া গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার এবং আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি ৬৬ লাখ টাকা।

এসকে/  

রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক ডলার প্রবাসী আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250