শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, দুই পক্ষই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। আরাগচি বলেন, ‘খুবই ইতিবাচক পরিবেশে আমাদের যুক্তি বিনিময় হয়েছে। নিজেদের মতামতগুলো আমরা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি।’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পরবর্তী দফার আলোচনার সময়সূচি ও কাঠামো পরে নির্ধারণ করা হবে।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ‘আলোচনা অব্যাহত রাখতে’ ওয়াশিংটন ‘হুমকি ও চাপ’ থেকে বিরত থাকবে।

পারমাণবিক ইস্যুতেই কেবল আলোচনা হয়েছে ইঙ্গিত দিয়ে আরাগচি বলেন, ‘আমরা আমেরিকানদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না।’

যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে আলোচনা করতে চাইলেও, তেহরান বারবার পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনা সম্প্রসারণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে এএফপি।

ওমানের মাসকটে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে এ আলোচনায় বসেন আরাগচি। গত বছর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ভেঙে পড়ার পর এটিই ছিল দুদেশের প্রথম বৈঠক। ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার পর ওই আলোচনা ভেঙে পড়ে, যা ১২ দিনের যুদ্ধে রূপ নেয়।

ওয়াশিংটনও স্বল্প সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের ওপর, পাশাপাশি কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা করে ইরান।

আব্বাস আরাগচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250