শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

ভারতে সস্তা হচ্ছে ক্যানসারের ওষুধ, দাম বাড়ছে কফি-মদ-সিগারেটের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কিছু পণ্য ও পরিষেবার ওপর শুল্কছাড় এবং পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার (১লা ফেব্রুয়ারি) টানা নয়বারের মতো বাজেট বক্তৃতায় ‘উন্নত ভারত’ গড়ার লক্ষ্যে অর্থমন্ত্রী বিশেষ নজর দিয়েছেন স্বাস্থ্যসেবা ও মধ্যবিত্তের জীবনযাত্রার ওপর। এর ফলে সাধারণ মানুষের ব্যবহার্য অনেক পণ্যের দামে বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে।

বাজেটে জীবনরক্ষাকারী ওষুধের দাম কমানোর পাশাপাশি বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে কিছু পণ্যের ওপর করের বোঝা বাড়ায় সাধারণ কফিপ্রেমী ও বিনিয়োগকারীদের পকেটে টান পড়তে পারে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, ক্যানসার রোগীদের জন্য ১৭টি বিশেষ ওষুধের ওপর থেকে মৌলিক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বিদেশ ভ্রমণ ও শিক্ষার ক্ষেত্রে করের হার কমানোর ঘোষণা এসেছে।

১৭টি ক্যানসার প্রতিরোধী এবং বিরল সাতটি রোগের ওষুধের দাম কমবে। বিদেশ ভ্রমণ ও শিক্ষা—বিদেশ ভ্রমণের প্যাকেজ ও উচ্চশিক্ষার জন্য বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স বা টিসিএস ৫-২০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ করা হয়েছে।

ইলেকট্রনিকস ও গৃহস্থালি—মাইক্রোওয়েভ ওভেন, টিভি তৈরির সরঞ্জাম, ক্যামেরা এবং ভিডিও গেমের যন্ত্রাংশের ওপর শুল্ক কমানো হয়েছে। চামড়াজাত পণ্য ও জুতা—রপ্তানি বাড়াতে চামড়াজাত পণ্য ও জুতার ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। জ্বালানি—সোলার প্যানেল তৈরির কাঁচামাল ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতির দাম কমবে।

অন্যদিকে, শুল্কছাড় তুলে নেওয়া ও জরিমানা বাড়ার কারণে কিছু পণ্যের দাম বাড়তে যাচ্ছে। এর মধ্যে কফি রোস্টিং, ব্রিউয়িং ও ভেন্ডিং মেশিনের ওপর থেকে শুল্কছাড় তুলে নেওয়া হয়েছে।

এ ছাড়া অ্যালকোহল ও নির্দিষ্ট কিছু খনিজ পদার্থের ওপর টিসিএস এক শতাংশ থেকে বাড়িয়ে দুই শতাংশ করা হয়েছে। সিগারেট ও গুটকার (তামাক) ওপর শুল্ক বাড়ানো হয়েছে। শেয়ারবাজারের ফিউচার ও অপশন ট্রেডিংয়ে সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স বাড়ানো হয়েছে।

আয়কর ভুলভাবে উপস্থাপন করলে এখন করের সমান অর্থাৎ ১০০ শতাংশ জরিমানা গুনতে হবে। এ ছাড়া অস্থাবর সম্পত্তির তথ্য গোপন করলেও জরিমানা দিতে হবে।

ভারতের এবারের বাজেট একদিকে ক্যানসার রোগীদের জন্য যেমন বড় স্বস্তি নিয়ে এসেছে, অন্যদিকে কফিপ্রেমী ও পর্যটকদের মিশ্র অভিজ্ঞতার মুখে দাঁড় করিয়েছে। ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন না আসায় মধ্যবিত্তের স্বস্তি এখন কেবল বাজারদরের ওপরই নির্ভরশীল।

জে.এস/

নির্মলা সীতারামন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250