শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

সোনার দাম কমল প্রতি ভরি ৬,৫৯০ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দাম ওঠানামায় অস্থির দেশের সোনার বাজার। আজ লাফিয়ে বাড়ছে, তো কাল আবার সামান্য কমছে। এমন অবস্থায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে।

আজ সোমবার (২রা ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা। আজ থেকেই নতুন দর কার্যকর।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় বাজুস প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৯২৫ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেয়। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দাঁড়িয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। নতুন এই দাম আজ সোমবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

এর আগের দিন গত ৩১শে জানুয়ারি শনিবার সন্ধ্যায় সোনার দাম ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়েছিল বাজুস। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। রোববার রাত পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।

গত ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এর ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে হয় ২ লাখ ৮৬ হাজার টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

২০২০ সালে করোনা মহামারির পর গত পাঁচ বছরে সারা বিশ্বে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। এর মধ্যে দেশের বাজারে ২০২৩ সালের ২১শে জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথম এক লাখ টাকায় ওঠে। তা গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত সপ্তাহে আড়াই লাখ টাকা পেরিয়ে যায়।

সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250