বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

২০ হাজার টাকার হেডফোন চেয়ে যা পেলেন ক্রেতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গান শুনতে খুব পছন্দ করেন যশ ওঝা। সেজন্য অ্যামাজন থেকে অর্ডার করেছিলেন হেডফোন। কিন্তু অর্ডার করে যা পেলেন, তাতে রীতিমতো অবাক তিনি। ২০ হাজার টাকার দামি হেডফোন নয় পেলেন অন্যকিছু। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অনলাইনে পণ্য কেনার সুবিধা যেমন তেমনি অসুবিধেও রয়েছে। বিভিন্ন অফার বা ছাড় পাওয়া গেলেও প্রতারণার ঘটনা ঘটছে। এ ধরনের জালিয়াতি বেড়েছে বলে অনলাইনে কেনাকাটা করার বিভিন্ন প্রতিষ্ঠান বেশ সচেতন হয়ে উঠেছে। তারা ক্রেতাদের জিনিস হাতে পাওয়া থেকে বক্স খোলা পর্যন্ত পুরো ঘটনা ভিডিও করে রাখতে বলছে।  

যশ ওঝা নামের এমন নির্দেশনা মেনে ফোনের ভিডিও ক্যামেরা চালু করে ‘আনবক্সিং’ করছিলেন। ধাপে ধাপে বক্সের সিল কাটা থেকে হেডফোনের বক্স পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সবই ঠিক ছিল। শেষে দেখা যায়, হেডফোনের বক্সের ভেতরে ২০ হাজার টাকা মূল্যের সেই হেডফোনের বদলে রয়েছে একটি টুথপেস্ট টিউব। পুরো ঘটনা যশ নিজের ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করেছেন। প্রতিষ্ঠানের কাছে এ সমস্যার সমাধানও চেয়েছেন।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই. কে. জে/  

অ্যামাজন প্রতারণা ভিডিও ভাইরাল অনলাইন পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250