বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের *** সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার *** নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বিশেষ বার্তা *** আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

রোজা শুরু কবে? জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

প্রতীকী ছবি

রোজা শুরুর তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, এবার রমজান মাসের নতুন চাঁদের জন্ম হবে ১৭ই ফেব্রুয়ারি (মঙ্গলবার)। সেদিন পাকিস্তান সময় বিকেল ৫টা ১ মিনিটে চাঁদ ও সূর্যের সংযোগ ঘটবে। সূত্র: গালফ নিউজ।

ধর্ম মন্ত্রণালয়ের গবেষণা ও রেফারেন্স উইংয়ের কাছে পাঠানো এক পরামর্শ বিজ্ঞপ্তিতে পিএমডি জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী ১৮ই ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার যুক্তিসংগত সম্ভাবনা রয়েছে। ওই দিনটি হবে শাবান মাসের ২৯ তারিখ।

পিএমডিরডাটা প্রসেসিং সেন্টার (সিডিপিসি) জানিয়েছে, ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকিস্তানের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। ফলে চাঁদ দেখার ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনাই বেশি।

পিএমডি প্রদেশভিত্তিকভাবে চাঁদ দৃশ্যমান থাকার সম্ভাব্য সময়ও জানিয়েছে। ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় সিন্ধু প্রদেশে সন্ধ্যা ৭টা ২৪ মিনিট পর্যন্ত চাঁদ দেখা যেতে পারে। পাঞ্জাবে চাঁদ থাকার সম্ভাব্য সময় সন্ধ্যা ৭টা ৮ মিনিট পর্যন্ত, বেলুচিস্তানে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট, খাইবার পাখতুনখোয়ায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিট, কাশ্মীরে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট এবং গিলগিট-বালতিস্তানে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত।

প্রচলিত রীতি অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কমিটিগুলোর বৈঠকও হবে। কেন্দ্রীয় বৈঠকে বিভিন্ন মাযহাবের আলেমরা অংশ নেবেন। চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হবে।

যদি ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, তবে পাকিস্তানে প্রথম রোজা পালিত হতে পারে ১৯শে ফেব্রুয়ারি থেকে।

জে.এস/

রোজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250