বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

লোভনীয় কলার মোচার ভর্তা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাঙালি খাবারে ভর্তা না থাকলেই নয়! এই ভর্তা তৈরি করা যায় প্রায় সবকিছু দিয়েই! সবজি, মাছ, মাংস- কীসের না ভর্তা করা যায়! প্রত্যেকটি ভর্তাই লোভনীয়। তেমনই একটি পদ হলো কলার মোচার ভর্তা। দেশি এই পদ হলে গরম ভাতের সঙ্গে আর কিছুর দরকার পড়বে না। চলুন জেনে নেওয়া যাক কলার মোচার ভর্তা তৈরির রেসিপি-

উপকরণ-

কলার মোচা- ২টি

ছোট চিংড়ি- পরিমাণমতো

হলুদ গুঁড়া- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

আরো পড়ুন :  কিভাবে বানাবেন মজাদার লাউ হালুয়া

লবণ- পরিমাণমতো

পেঁয়াজ কুচি- সিকি কাপ

সরিষার তেল- ৪ টেবিল চামচ

কাঁচা মরিচ- ২-৩টি

ঘি- ১ চা চামচ।

পদ্ধতি-

মোচা থেকে ফুল আলাদা করে ফুলের ভেতর শলাকার মতো সাদা অংশটি ফেলে দিয়ে লবণ-পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নিন। মোচার ফুল লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে সিদ্ধ করে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে বাটা ফুলগুলো দিয়ে চিংড়ি, কাঁচা মরিচ ও লবণ দিয়ে নেড়ে নিন যেন পানি না থাকে। সবশেষে ঘি দিয়ে নামিয়ে নিন। এইতো তৈরি লোভনীয় ভর্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 

রেসিপি কলার মোচার ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250