শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

রেমিট্যান্সের ডলার ১১৫ টাকার বেশি দরে কেনা যাবে না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

ডলার সংকট নিয়ে দিশেহারা দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো রেমিট্যান্সের ডলার বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্যের ১২ থেকে ১৪ টাকা বেশি দরে কেনা শুরু করেছে।

ফলে অনেক ব্যাংককে বাধ্য হয়ে ১২২ থেকে ১২৩ টাকায় ডলার কিনতে হচ্ছে। ডলারের এই ঊর্ধ্বমুখী দর রোধে আবারও দাম বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সব প্রণোদনাসহ সর্বোচ্চ ১১৫ টাকার বেশি দরে ডলার কেনা যাবে না।

ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সূত্রে এই তথ্য জানানো হয়।

গত বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্যাংকের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমে কোন কথা বলতে চাননি আর্থিক প্রতিষ্ঠানটি দুটির কর্তারা।

আরো পড়ুন: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

বৈঠকের অন্য একটি সূত্রে জানা যায়, গত বুধবার এক্সচেঞ্জ হাউসগুলো সর্বোচ্চ ১২৪ টাকা দরে রেমিট্যান্সের ডলার কেনার কথা জানিয়েছে, যা সরকারি নির্ধারিত ১১০ টাকা ৫০ পয়সা হারের চেয়ে ১৩.৫০ টাকা বেশি। এর ফলে ডলারের বাজারে আরও বেশি অস্থিরতা তৈরি হয়। 

এ অবস্থা নিয়ন্ত্রণে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখন থেকে এবিবি ও বাফেদা বেঁধে দেওয়া প্রবাসী আয়ের প্রতি ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সার বাইরে সর্বোচ্চ ১১৫ টাকার বেশি দরে কেনা যাবে না।

এসি/ আই.কে.জে/


রেমিট্যান্স ডলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250